• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে চাঁপাইয়ের কলাইয়ের রুটির হোটেলের ব্যবসা রমরমা

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে চাঁপাইয়ের হোটেল গুলিতে কলাইয়ের রুটির রমরমা ব্যবসা।
রবিবার বিকাল সাড়ে ৫টায় মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজারে নিউ চাঁপাই মায়া ভাইয়ের হোটেলে গিয়ে দেখা যায় প্রতিটি টেবিলে কাষ্টমারে পরিপূর্ণ।

হোটেলের মালিক মায়া বেগম বলেন, রাজশাহী শিক্ষা নগরী হওয়ার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলে মেয়েরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিকেল কলেজ-সহ বিভিন্ন সরকারী বে-সরকারী কলেজে লাক্ষ লক্ষ শিক্ষার্থীরা পড়াশোনার জন্য রাজশাহীতে এসে হল, হোস্টেল, ছাত্র/ছাত্রী নিবাস ও বিভিন্ন বাসা-বাড়ী ভাড়া নিয়ে থাকেন। রাজশাহীর স্থানীয় মানুষের কাছে কলাইয়ের রুটি খুবিই প্রিয়। সেই সাথে রাজশাহীর বাইরে থেকে আসা লোকজনের কাছে এই কলাইয়ের রুটির চাহিদাও বেড়েছে। ফলে রাজশাহী নগরী জুড়ে বিভিন্ন বাজারে ও রাস্তার ধারে কলায়ের রুটির দোকান গড়ে উঠেছে।

এই রুটির চহিদাকে কেন্দ্র করে রাজশাহীর মানুষ এই ব্যবসায় ঝুঁকছেন। ফলে অনেকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। তবে কলাইয়ের রুটি তৈরীতে রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জের লোকজনের সুনাম একটু বেশী। আর তাই চাঁপাইয়ের কলাইয়ের রুটির হোটেল হলে কাষ্টমারদের কাছে থাকে বাড়তি চাহিদা। সেই বিষয়টি মাথায় রেখে চাঁপাইয়ের কারিগর দ্বারা এই হোটেলটি পরিচালনা শুরু করেছেন মায়া বেগম। হোটেলটির অবস্থান হওয়ায় ব্যবসা ভাল হয়। পাশাপাশি কিছু লোকজনের কর্মসংস্থান হয়েছে।
মায়া বেগমের স্বামী মোঃ পলাশ জানান, কলাইয়ের রুটির চাহিদা এখন আর রাজশাহীর মধ্যে সিমাবদ্ধ নেই। বর্তমানে রাজশাহীর গন্ডি পেরিয়ে দেশজুড়ে কলাইয়ের রুটির ব্যপক চাহিদা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category