• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশকে চাপা দেওয়ার চেষ্টা, বাইকার গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৪২ Time View
প্রকাশঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রাফিক
পুলিশের সংকেত অমান্য করে কর্তব্যরত পুলিশ সদস্যকে
মোটরসাইকেল দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে পালিয়ে যাওয়ার
অভিযোগে মোঃ শফিউল আলম পাভেল (৩৭) নামে এক বাইকারকে
গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর রাজপাড়া
থানার শ্রীরামপুর মোজার নভোথিয়েটার পার্কের সামনে তিন
রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
গ্রেফতার মোঃ শফিউল আলম পাভেল (৩৭), তিনি পাবনা জেলার
সুজানগর থানার মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল গনি
খাঁর ছেলে। তিনি বর্তমানে মহানগরীর বোয়ালিয়া থানার
রানীনগর (মোন্নাফের মোড়) এলাকায় বসবাস করেন।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ
কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানায়, হেলমেটবিহীন এক মোটরসাইকেল আরোহীকে
থামিয়ে বাইক সাইড করার সংকেত দেওয়া হলে তিনি তা অমান্য
করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কর্তব্যরত এক
ট্রাফিক পুলিশ সদস্যকে চাপা দেওয়ার চেষ্টা করেন। পরে তিনি
দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে আহত পুলিশ কনস্টেবলকে
সহকর্মীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়।
ঘটনার পর রাজশাহী আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল
কবিরের নির্দেশে সাইবার ক্রাইম ও সিসিটিভি ইউনিট
ঘটনাটি তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত
মোটরসাইকেল আরোহীকে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ট্রাফিক বিভাগের এক সার্জেন্ট বাদী হয়ে শফিউল
আলম পাভেলের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা করেন। মামলার
পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশ আরএমপির সিসিটিভি
বিভাগের সহায়তায় অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের
ফুটেজ পর্যালোচনা করে বৃহস্পতিবার বিকেলে বোয়ালিয়া থানার
রানীনগর (মোন্নাফের মোড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এদিন গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে
পাঠানো হয়েছে বলেও জানান মুখপাত্র।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category