• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহী মহানগরীতে বিদেশী রিভলবার ও মাদকসহ একজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর উপশহর এলাকা হতে বিদেশী রিভলবার ও মাদকদ্রব্যসহ মোঃ মজনু আহমেদ(৪০) নামে এক পেশাদার মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর মডেল প্রাইমারি স্কুল এর তিন রাস্তার মোড়ের সামনে বাবু ভেরাইটিজ স্টোর নামক দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ হতে ৩ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী রিভলবার, ৫০ গ্রাম আইস(মাদক), ১৪৪ পিচ ইয়াবা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ মজনু আহমেদ রাজশাহী জেলার চারঘাট থানাধীন ডাকড়া গ্রামের মোঃ মোকসেদ আলীর ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারা যায়, রাজশাহী মহানগর এর বোয়ালিয়া থানার উপশহর মডেল প্রাইমারি স্কুলের তিন রাস্তার মোড় এলাকার দিকে একটি প্রাইভেট কারে অস্ত্র ও মাদকসহ একজন আসছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল রোববার সকাল সাড়ে ১২টায় সেখানে অভিযান পরিচালনা করে মোঃ মজনু আহমেদকে ৩ রাউন্ড গুলিসহ ১টি বিদেশী রিভলবার, ৫০ গ্রাম আইস(মাদক), ১৪৪ পিচ ইয়াবা ও ১টি প্রাইভেটকারসহ আটক করা হয়।
গ্রেফতার মোঃ মজনু আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বোয়ালিয়া থানা, আরএমপি তে হস্তান্তর করার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানান র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category