• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রাজশাহী মহানগরীর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের ৮ জন তরুণ-তরুণীকে আটক

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫জন তরুণ ও ৩জন তরুণীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার গণক পাড়ায় অবস্থিত আবাসিক হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল, হোটেল রহমানিয়া ও গ্র্যান্ড হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। 

তিনি জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মোঃ শাফিন মাহমুদের দিকনির্দেশনায় বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার গণক পাড়ায় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৫ তরুণ ও ৩ তরুণীকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে রাজশাহী মহানগর আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী মহানগরীতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category