• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

রাজশাহী মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

দিনকাল বিডি / ৮৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১১৫ সদস্যের আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়। আগামী ছয় মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আশরারুল ইমামকে (তানিম) আহ্বায়ক ও রাজশাহী কলেজের শিক্ষার্থী হযরত আনাসকে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবু ইয়াকুবকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, রাজশাহী কলেজের জান্নাতুল ফেরদৌস মৌকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির তরিকুল ইসলাম জুয়েলকে মূখ্য সংগঠক, নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজের আনজুমান আরা আর্শিকে মুখপাত্র ও একই কলেজের মবিনা আক্তার মিমকে সহ-মুখপাত্র করা হয়েছে।

কমিটির অন্যদের মধ্যে ৯ জনকে যুগ্ম-আহ্বায়ক, ১০ জনকে যুগ্ম সদস্য সচিব, ৭ জনকে সংগঠক ও ৮৩ জনকে সদস্য করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category