• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আওয়ামীলীগের বিজয়ী প্রার্থীকে জাতীয় পার্টির প্রার্থীর শুভেচ্ছা

দিনকাল বিডি ২৪ / ১২৭ Time View
প্রকাশঃ বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬(বাঘা-চারঘাট) আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী ও দলটির জেলা কমিটিরআহবায়ক শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল) নৌকা প্রতীকে চতুর্থবারে নির্বাচিত এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (৯ জানুয়ারী)নৌকার বিজয়ী প্রার্থীর আড়ানী পৌসভার চকসিংগা গ্রামের নিজ বাড়িতে গিয়ে এই ফুলের শুভেচ্ছা জানান তিনি।

জানা যায়, এ আসনেজাতীয় পার্টির দলীয় প্রতীক লাঙ্গলের প্রার্থী ছিলেন শামসুদ্দিন রিন্টু। প্রতীক থাকলেও প্রচার প্রচারনায় সরব ছিলেন না তিনি। শেষ-মেষ নির্বাচন থেকে সরে দাড়িয়ে নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় আ’লীগ দলীয় প্রার্থীকে সমর্থন দিয়েনৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

আসনটিতে প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করলেও আ’লীগ দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কাছে পাত্তা পাননি অপর ৩ প্রার্থীও। প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেয়ে জামানত হারিয়েছেন দলীয় প্রতীকের ৪ প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থীর চেয়ে ২৭,৩২১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের নৌকা প্রতীকের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম এমপি। আসনটির ১১৮ টি কেন্দ্রের ফলাফলে শাহ্রিয়ার আলম ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ১,০১৫৯৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান কাঁচি প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দলের জুলফিকার মান্নান জামী (মশাল) পেয়েছেন ২০২ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)’র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ (নোঙ্গর) পেয়েছেন ২৯০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মহসিন আলী (আম) পেয়েছেন ৪৮২ ভোট ওজাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল) পেয়েছেন ৮৯৮ ভোট।

আসনটিতে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৬৭২। বৈধ ভোটের সংখ্যা ১,৭৭,৭৪৯। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জামানত রক্ষার জন্য তাদের ভোটের প্রয়োজন ছিল ২২,৭০৯ ভোটের বেশি। পুরুষ-মহিলা মিলে-মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৫২৭ । পুরুষ ভোটার ১ লাখ ৭০ হাজার ৫২৭ ও মহিলা ১ লাখ ৬৯ হাজার ৯৯৯।

বাঘা উপজেলা নির্বাহি অফিসার ও সহকারি রির্টানিং অফিসার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category