• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী-৬ আসনঃ বিজয়ের মালা বাবার গলায় পরিয়ে দিলেন বিজয়ী এমপি শাহরিয়ার আলম

দিনকাল বিডি ২৪ / ১৩৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে চতুর্থবার বিজয়ী হয়েছেন আ’লীগ দলীয় প্রার্থী শাহ্রিয়ার আলম।এর আগে ২বার পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী এমপি তার বাবা সামসুদ্দিন সরকারের গলায় পরিয়ে দিয়েছেন বিজয়ের মালা। সোমবার (৮ জানুয়ারী) আড়ানীর চকসিংগা গ্রামের নিজ বাড়ির হলরুমে বাবার গলায় ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান।

রোববার রাতে নির্বাচনী ফলাফল প্রকাশের পর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্খিরা বিজয়ী এমপিকে ফুলের মালা গলায় পরিযে অভিনন্দন জানান। নিজেঅভিনন্দিত হয়ে বাবার গলায় পরিয়ে দেন বিজয়ের ফুলের মালা।

এ সময় শাহরিয়ার আলম এমপি বলেন,আপনারা আমাকে বিজয়ী করে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। আমি গর্ভিত । আর আমার বাবাকে ফুলের মালা দিয়ে অভিনন্দন জানাতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এবারের নির্বাচনেস্বতন্ত্র প্রার্থীর চেয়ে ২৭,৩২১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের প্রার্থী শাহ্রিয়ার আলম এমপি। ১১৮ টি কেন্দ্রের ফলাফলে শাহ্রিয়ার আলম ‘নৌকা’ প্রতীকে পেয়েছেন ১,০১৫৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান কাঁচি প্রতীকে পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category