• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী-৬ আসনে মিঠুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

দিনকাল বিডি ২৪ / ২৩২ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী)প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা এবং বিশিষ্ট সমাজসেবক আমিনুল ইসলাম মিঠুর পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন তার পিতা হামিদুল ইসলাম ওরফে হায়দার মেলেটারি। মঙ্গলবার (২৩-১২-২০২৫) বিকেলে বাঘা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আমিনুল ইসলাম মিঠুর প্রস্তাবক হিসেবে বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাজুবাঘা ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাম্বার আলী, বিএনপির নেতা ফরিদ আহমেদ,
রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাগর আলীসহ বিএনপির একাংশের নেতৃবৃন্দ। মনোনয়নপত্র সংগ্রহ করার পর বিএনপি নেতৃবৃন্দ বলেন, আজ আনুষ্ঠানিকভাবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে জননেতা আমিনুল ইসলাম মিঠু ভাইয়ের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। বিএনপি’র চুড়ান্ত মনোনয়নে প্রার্থী মনোনিত হলে আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে আমাদের দলীয় প্রার্থীকে বিজয়ী করব ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category