• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

রাণীনগরে গরু চুরি মামলার আরও ৩ আসামি গ্রেফতার ৫টি গরু উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর থানাধীন গোনা গ্রামে ঘটে যাওয়া আলোচিত গরু চুরি মামলার আরও ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।একই সাথে গ্রেফতারকৃত আসামির বাড়ি থেকে চুরি যাওয়া ৫টি গরু উদ্ধার করা হয়েছে।

​গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নাটোর জেলা থেকে ২ জন এবং বগুড়া জেলা থেকে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানকালে নাটোর জেলার সিংড়া থানার শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদারের নিজ বাড়ি থেকে চোরাই ৫ টি গরু উদ্ধার করে পুলিশ।

​গ্রেফতারকৃতরা হলেন নাটরের সিংড়া উপজেলার হাট তাজুপুর গ্রামের পতিপত চন্দ্র হালদারের ছেলে শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) নাটোরের লালোর ইউনিয়নের বাড়ইহাটি গ্রামের সুমন রাজবংশীর ছেলে শ্রী সুচন্দন রাজবংশী (২৭) এবং আদমদিঘী উপজেলার শান্তাহার কোমল দোগাছি গ্রামের মৃত আলাউদ্দিননের ছেলে মোঃ গোলাম রব্বানী ওরফে রব্বানী ওরফে রব্বানী পাখিটার (৩৯) তিনজনকে গ্রেপ্তার করা হয়।

রাণীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্ত মোঃজাকারিয়া মন্ডল বলেন গোনা গ্রামের চাঞ্চল্যকর এই গরু চুরি ঘটনার পর থেকেই অপরাধীদের সনাক্তকরণ ও চোরাই গরু উদ্ধারে তৎপর ছিল পুলিশ।তারি ধারাবাহিকতায় ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার সহ ৫ টি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category