• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে গ্রেফতার সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

দিনকাল বিডি / ২৮৬ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে গ্রেপ্তার সেই শিক্ষক হাফিজুর রহামন (৫২) কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে শিক্ষককে এই বরখাস্তের আদেশ দেয়া হয়। গতকাল রোববার রাণীনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরখাস্তের এই আদেশপত্র পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। শিক্ষক হাফিজুর রহমান উপজেলার মেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং উপজেলার মেরিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আশেক আলীর ছেলে।
সংশ্লিষ্ঠ সুত্রে জানাগেছে, শিক্ষক হাফিজুর রহমান নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নানাভাবে যৌন হয়রানি করে আসছিল। গত ২০ নভেম্বর ওই স্কুলের এক ছাত্রীকে যৌন নীপিড়ন করে। এরপর ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানায়। এঘটনায় স্থানীয়রা গত ২৭ নভেম্বর সকালে বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয় ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘন্টা অবরুদ্ধ থাকা শিক্ষককে শাস্তির আশ্বাস দিয়ে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিন রাতেই ভুক্তভোগী এক শক্ষিার্থীর বাবা বাদি হয়ে শিক্ষক হাফিজুরকে যৌনপীড়নের দায়ে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন।
এঘটনায় রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জেলা শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে বিষয়টি জানালে জেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা সংশ্লিষ্ঠ বিধি মোতাবেক সাময়িক বরখাস্তের আদেশ জারী করে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পত্র প্রেরণ করেন।
রোববার শিক্ষককে বরখাস্তের অফিস আদেশের পত্রটি পেয়েছি জানিয়ে রাণীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন,স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় শিক্ষক হাফিজুর রহমান গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় তাকে গত১ ডিসেম্বর জেলা শিক্ষা অফিসার সাময়িক বরখাস্ত করেছেন।#
রাণীনগরে তিনটি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category