• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণ: ২ ঘণ্টার মধ্যে ধর্ষক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২১৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ মে, ২০২৬

রাণীনগর (নওগাঁ): প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে চতুর্থ শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১১) চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা দায়েরের মাত্র দুই ঘণ্টার মধ্যে অভিযুক্ত যুবক আব্দুর রাজ্জাককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এর আগে গত শনিবার (২ মে) দুপুরে উপজেলার বিলকৃষ্ণপুর এলাকার ধোপাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। গত শনিবার দুপুরে টিফিন বিরতিতে বাড়িতে খাবার খেয়ে স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

​গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি গত সোমবার জানাজানি হলে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি গ্রাম্য শালিসের মাধ্যমে অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। তবে ন্যায়বিচারের আশায় বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবার থানায় দ্বারস্থ হয়।

​শিশুর মা বলেন, “আমরা ন্যায়বিচার পেতে মামলা করেছি। আমি আমার সন্তানের সাথে ঘটে যাওয়া এই জঘন্য অপরাধের জন্য আসামীর কঠিন শাস্তি চাই।” তিনি এই বিষয়ে সরকার প্রধানের হস্তক্ষেপ ও সঠিক বিচার দাবি করেছেন।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল জানান, বিষয়টি জানার পর ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা দিতে থানায় এনে মামলা গ্রহণ করা হয়। মামলার পরপরই পুলিশ অভিযানে নেমে রাতেই আসামীকে গ্রেফতার করে।

​ওসি আরও জানান, শুক্রবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category