• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শোনালেন ড.ইউনুস আলী

দিনকাল বিডি / ১৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নিজ এলাকাবাসীদের বঙ্গবন্ধুর আত্ম জীবনী ও মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ -৬,(আত্রাই-রাণীনগর)আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী অতিরিক্ত সচিব (অব:) ও রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কৃষিবিদ ড.ইউনুস আলী প্রামানিক আনুষ্ঠানিকভাবে শোক সভায় এসব গল্প শোনান।মঙ্গলবার সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও দলীয় নেতাকমীদের সাথে পুষ্পস্তবক অর্পণ করে নিজ গ্রামে আসেন ইউনুস আলী।এর পর তার নিজ জন্মভূমি উপজেলার নিলাম্বরপুর গ্রামে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধুর আত্ম জীবনী ও মুক্তিযুদ্ধের গল্প শোনান।এছাড়া আওয়ামীলীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আবারো নৌকা মার্কায় ভোট প্রদানের আহŸান জানান তিনি। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় গ্রামের পল্লীচিকি’সক মোহাম্মদ আলী, প্রবীণ ব্যক্তি খয়বর আলী,আওয়ামীলীগ নেতা নুরল ইসলাম মন্ডল ও সাবেক অডিট এ্যান্ড একাউন্টস অফিসার ইয়াকুব আলী প্রামানিক শোক সভার আলোচনায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category