• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে দেড় মন নিষিদ্ধ রূপচাঁদা মাছ জব্দ পাঁচ হাজার টাকা জরিমানা

দিনকাল বিডি / ৮৩ Time View
প্রকাশঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের আবাদপুকুর হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে দেড় মন নিষিদ্ধ রূপচাঁদা মাছ জব্দ করা হয়েছে। সেই সাথে আড়ৎদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে রাণীনগর উপজেলা প্রশাসনিক ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে,এদিন দুপুরে উপজেলার আবাদপুকুর হাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে মাছ বাজারে নিষিদ্ধ রূপচাঁদা মাছ বিক্রির সময় দেড় মন মাছ জব্দ করা হয়। নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে আড়ৎদার হামিদুল ইসলামকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইনের ৫ (১) ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছগুলো বিধি মোতাবেক নিস্পত্তি করা হয়েছে। অভিযানে উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব,সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category