• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে প্রায় তিন লক্ষ টাকার মাছ নিধন

দিনকাল বিডি / ২২০ Time View
প্রকাশঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পূর্বশত্রæতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লক্ষ টাকার মাছ নিধন করার অভিযোগ ওঠেছে। শুক্রবার রাতে উপজেলার আমিরপুর গ্রামের ওহিদুর রহমানের লিজকৃত এই পুকুরে বিষ প্রয়োগের এঘটনা ঘটে।
ওহিদুর রহমান জানান,তিনিসহ ওই গ্রামের মহাতাব আলী যৌথভাবে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার রাতে পূর্ব শত্রæতার জের ধরে কে বা কাহার গ্রামে ঈদগাহ ময়দান সঙলগ্ন এলাকায় পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা গুলসা,সিং,রুই,কাতলা মৃগেলসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন লক্ষ টাকার মাছ মরে ভেসে ওঠে। ওহিদুর রহমান ওই গ্রামের সাবের আলীর ছেলে এবং মহাতাব আলী একই গ্রামের চেরু জামাদারের ছেলে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category