• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ২২ জনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন।। নওগাঁর আত্রাইয়ে ‘নজরুল বর্ষ’ পালন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে নবাগত এসিল্যান্ড মো. আতিকুর রহমানের যোগদান অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি গোদাগাড়ীতে প্রায় ৯০ লাখ টাকার হেরোইন উদ্ধার গুমের অভিযোগ তদন্তের ক্ষমতা স্বাধীন মানবাধিকার কমিশনকে দেওয়ার দাবি নাটোরের গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার মামলায় ৯ জন গ্রেফতার সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করলেন বিদ্যুৎ সচিব রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

দিনকাল বিডি ২৪ / ২৩ Time View
প্রকাশঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর রাণীনগরে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে সিহাব মুন্সি (১৯) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সিহাব মুন্সি উপজেলার খট্টেশ্বর মুন্সীপাড়া এলাকার মোঃ সিরাজ মুন্সির ছেলে।

​গতকাল শনিবার রাত ৯:৩০ মিনিটে মাদকবিরোধী অভিযান চালিয়ে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশ থেকে ২ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান।

​আটকের পর মাদক সেবনের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিহাবকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।​উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। সমাজ থেকে মাদক নির্মূলে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category