• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্ত্বহত্যা

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর রাণীনগরে রুবাইয়া (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় দাড়ি দিয়ে আত্বহত্যা করেছে। শুত্রবার সকালে রাণীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত রুবাইয়া উপজেলার বড়গাছা ইউনিয়নের মালশন গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল রাখালগাছী গ্রামের ব্যবসায়ী মাজেদুল ইসলাম রিপনের ২য় মেয়ে পাশ্ববর্তী মালশন গ্রামের সৌদি প্রবাসী নাজমুল ইসলামের সাথে প্রায় ৩বছর আগে বিয়ে হয়। বিয়ের ১বছর পর নাজমুল সৌদিতে চলে গেলে রুবাইয়া বেশি সময় বাবার বাড়িতেই অবস্থান করতো। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার বাড়িতে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ করে গলায় দড়ি দিয়ে আত্ত্বহত্যা করে রুবাইয়া এমন গুঞ্জন চলছে। ব্যবসায়ী বাবা তার প্রতিষ্ঠান থেকে ইফতারের কিছু পর বাড়িতে এসে দেখতে পায় রুবাইয়া ঘরের দরজা বন্ধ করে রেখেছে। তাকে দরজা খোলার জন্য ডাকা-ডাকি শুরু করলে ভিতর থেকে কোন সাড়া না পেয়ে বাধ্য হয়ে পরিবারের সদস্যরা ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রুবাইয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায় বলে জানান রুবাইয়ার বড় ভগ্নীপতি মোস্তাফিজুর রহমান।পরে রাণীনগর থানায় খবর দিলে শুকক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এব্যাপারে রাণীনগর থানায় রুবাইয়ার বাবা মাজেদুল ইসলাম রিপন বাদি হয়ে একটি ইউডি মামলা করে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা রাণীনগর থানার এসআই আনোয়ার হোসেন জানান, ইউডি মামলার পর শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করি। পারিবারিক কিছু অশান্তি ও অত্যাধিক জেদের বসত রুবাইয়া গলায় দড়ি দিয়ে আত্ত্বহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category