• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে বসত বাড়িতে চুরি

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর রাণীনগরে এক অসহায় শ্রমজীবি
মানুষের বসত বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়িতে কেউ না থাকায়
চোরেরা ঘরের তালা ভেঙ্গে কাঁসার থালা বাসন, নগত টাকাসহ প্রায় ৮০
হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দুপাড়া গ্রামের
যতিন মালির ছেলে কোমল মালির বাড়িতে মঙ্গলবার মধ্য রাতে এই চুরির ঘটনা
ঘটে। চোরেরা ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ
করে ঘর থেকে কাঁসার থালা-বাটি, রান্না ঘরের জিনিসপত্র, নগদ টাকাসহ
অন্যান্য মালামাল নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৮০হাজার টাকা
হবে বলে গৃহকর্তা কোমল মালি জানান। এঘটনায় ভূক্তভুগী পরিবার
হতাশাগ্রস্ত হয়ে আতংকে ভূগছেন। কোমল মালি জানান, ঘটনার রাতে
আমি বাড়িতে ছিলাম না ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম।
বাড়িতে কেউ না থাকার সুযোগ বুঝে তালা ভেঙ্গে ঘরে ঢুকে নগদ টাকা,
থালা-বাটি, গ্র্যাসের চুলা, সিলেন্ডারসহ বাড়ির প্রয়োজনীয় কাজের সব
কিছু নিয়ে গেছে। এমনকি আমার রান্না করার জিনিসপত্র নেই। বুধবার
সকালে খবর পেয়ে বাড়িতে এসে চুরির ঘটনা জানতে পারি। বিষয়টি
স্থানীয় ইউপি সদস্যকে জানিয়েছি।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বাবলু কুমার পাল জানান, বিষয়টি
আমি আপনাদের মাধ্যমে জানলাম এব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।
তার পরও আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category