• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে বাসার সামনে থেকে চোখের পলকের মধ্যে মোটরসাইকেল চুরি রাণীনগরে অসহায় নারীর ৬০ শতাংশ জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নওগাঁয় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ‘মিথ্যা ও সাজানো’: সন্তানদের মুখে মায়ের নির্যাতনের বর্ণনা নেত্রকোণায় বোরো সংগ্রহ শুরু, কৃষকের ধানে মিলবে ন্যায্য মূল্য: প্রতিমন্ত্রী নওগাঁর মান্দায় ধানী জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা দীর্ঘ আট বছর পর নওগাঁ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা শেরপুর সীমান্তে বিজিবির জালে মানব পাচার চক্রের ‘গডফাদার’ ফারুক আটক শেরপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাণীনগরে বাসার সামনে থেকে চোখের পলকের মধ্যে মোটরসাইকেল চুরি

দিনকাল বিডি ২৪ / ৩১ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মে, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে বাসার সামনে থেকে একটি ১৫০সিসি টিভিএস আরটিআর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে উপজেলা সদরের রাণীনগর মাস্টারপাড়া এলাকায় এই চুরির ঘটনাটি ঘটে।

মোটরসাইকেলের মালিক আমিনুল ইসলামের বাড়ি উপজেলা সদরের মধ্য রাজাপুর গ্রামে। তিনি রাণীনগর মাস্টারপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।

আমিনুল ইসলাম জানান, দুপুর দেড়টার দিকে বাসার সামনে মোটরসাইকেলটি রেখে বাসায় যাই। মাত্র তিন মিনিট সময়ের মধ্যে এক চোর আমার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে। মোটরসাইকেলটি নীল রঙের। যার লাইসেন্স নম্বর নওগাঁ ল-১১-৮১২৩। এ ঘটনায় রাণীনগর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category