• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে বিএনপি নেতা খাস পুকুর খনন করে ১৪লাখ টাকার মাটি বিক্রির অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর উপজেলার লোহাচুড়া
গ্রামে প্রায় চার বিঘা জলকরের একটি খাস পুকুর ৩০/৩৫ফিট গভীর করে
খনন করে বিএনপি নেতা প্রায় ১৪লাখ টাকার মাটি বিক্রির অভিযোগ ওঠেছে।

অতি গভীর খনন করায় পুকুরটিও চাষ অনুপযোগী হয়েছে পরেছে। এঘটনার সুষ্ঠু তদন্ত
সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই গ্রামের দেলোয়ার হোসেন খন্দকার
বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ
দায়ের করেছেন। তবে এঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে
বলে জানিয়েছেন সহকারী কমিশনার ( ভূমি ) শেখ নওশাদ হাসান।

দায়েরকৃত অভিযোগ সুত্রে জানাগেছে. লোহাচুড়া গ্রামের বিএনপি নেতা জসিম
উদ্দীন জেমস , কালিকাপুকুর নামে ১.৩৬একর একটি খাসপুকুর থেকে
ভেকু মেশিন দিয়ে মাটি খনন করে এলাকার বিভিন্ন জায়গায় প্রায়
১৪লাখ টাকার মাটি বিক্রি করেছেন। প্রসাশনিক কোন অনুমতি না
থাকলেও অবৈধভাবে প্রায় ৩০/৩৫ফিট গভীর করে মাটি খনন করা হয়েছে।

এতে পুকুরটি চাষের অনুপযোগী হয়ে পরেছে। এছাড়া পুকুরের পাড়
বাঁধার সময় দেলোয়ার হোসেনের জায়গা দখল করে মাঠি ফেলে ভরাট করা
হয়েছে।

দেলোয়ার হোসেনের ছেলে খন্দকার সজিব হোসেন জানান,পুকুর খনন করে
মাটি দিয়ে পুকুর সংলগ্ন আমাদের জায়গা ভরাট করে ওয়ার্ড
আওয়ামীলীগের সভাপতি ওই গ্রামের (১) আখতারুজ্জামান মুকুল (২) আব্দুল হাই লিটন (৩) আয়েন উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি
(৪) কে এ এম আবু তালেব জলসা রাণীনগর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, সহ বেশ
কয়েকজন জবর দখল করেছে।
আমরা এঘটনার সুষ্ঠু প্রতিকার পেতে
আখতারুজ্জামান মুকুল ও বিএনপির নেতা ও মাটি বিক্রেতা জসিম উদ্দীন
জেমসসহ কয়েক জনের নামে লিখিত অভিযোগ করেছি। আসা করছি
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার মিলবে।

এব্যাপারে আখতারুজ্জামান মুকুল বলেন,আমরা খাস পুকুরের পারের খাস
জায়গা মাটি ভরাট করে চলাচলের রাস্তা বের করেছি।
দেলোয়ারের কোন
জায়গা দখল করিনি। তার পরেও মাপযোগ করে যদি জায়গা দেলোয়ারের হয়
তাহলে আমাদের কোন আপত্তি থাকবেনা।

এব্যাপারে বিএনপি নেতা জসিম উদ্দীন জেমস এর মোবাইল নাম্বারে
একাধীকবার ফোন দিয়ে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান
বলেন,এঘটনায় গত ১৩এপ্রিল একটি লিখিত অভিযোগ পেয়েছি।
অভিযোগ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category