• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে বীজতলা প্রস্তুত থাকলেও হওয়ায় রোপা-আমন ধান লাগাতে পারছেনা চাষিরা

দিনকাল বিডি ২৪ / ৬২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর রাণীনগরে চলতি রোপা-আমন মৌসুমে প্রায় ১হাজার হেক্টর জমিতে বীজতলা প্রস্তুত থাকলেও উপজেলার কয়েকটি ইউনিয়নে রোপা-আমন মৌসুমের আবাদযোগ্য জমি বন্যার পানিতে তলিয়ে থাকায় পুরোদমে ধান লাগাতে পারছেন না চাষিরা। ধীর গতিতে পানি নামতে শুরু করলেও ধান লাগানোর মতো পরিবেশ তৈরি না হওয়ায় লক্ষ্য মাত্রার বড় একটা অংশ অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। তারপরও কৃষি বিভাগ বলছে আমাদের হাতে এখনো ধান লাগানোর সময় আছে তাই চাষিদের হতাশা হওয়ার কোন কারণ নাই। লাগাতার বৃষ্টিপাতের কারণে উপজেলার মাঠ পর্যায়ে নি¤œঞ্চল প্লাবিত হওয়ায় কিছু বীজতলা নষ্ট হলেও ধান লাগানোর মতো চারা চাষিদের জমিতে প্রস্তুত আছে। ধান লাগানোর উপযুক্ত সুযোগ পেলেই চাষিরা কমর বেধে ধান লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়বেন। উপজেলার ৮টি ইউনিয়নে ইতিমধ্যে প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে রোপা-আমন ধান লাগানো শেষ হয়েছে।
জানা গেছে, চলতি রোপা-আমন মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৯ হাজার ৭০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি এই পরিমাণ জমিতে ধান রোপণের জন্য প্রায় ৯শ’ ১৫ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়। আবহাওয়া ভালো থাকার কারণে রোগ বালাই না থাকায় চারা ভালো হয়েছে। উপজেলার গোনা ইউনিয়নের ভবাণীপুর গ্রামের আব্দুস ছানা, লতিফ শেখ, শহিদুল চৌধুরীসহ বেশ কয়েকজন কৃষক জানান, রোপা-আমন লাগানোর উপযোগী আবহাওয়া থাকায় আমরা সুযোগ বুঝে উচ্ুঁ জমিগুলোতে ধান লাগানো শুরু করেছি। তবে মাঠের নিচুৃ জমিতে কোথাও হাঁটু পানি কোথাও কোমর পানি থাকায় চারা হাতে থাকলেও ধান লাগানো যাচ্ছে না।
রাণীনগর উপজেলা কৃষি অফিসার মোস্তাকিমা খাতুন জানান, চলতি মৌসুমে এই উপজেলায় প্রায় ১৯হাজার ৭০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে ৫হাজার হেক্টর জমিতে ধান লাগানো হয়েছে। ৮টি ইউনিয়নের মধ্যে প্রায় ৫টি ইউনিয়নের বড় অংশ আবাদযোগ্য জমি পানিতে তলিয়ে আছে। তাই এই জমিগুলোতে চাষিরা সঠিক সময়ে ধান লাগাতে পারছে না। যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে সেহেতু হতাশা হওয়ার কিছু নেই। টানা কয়েকদিন রোদ হলেই নি¤œঞ্চলের পানিগুলো কমে যাবে। তাই আমরা এখনো লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category