• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদন্ড

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান
চালিয়ে তিনজন মাদক সেবিকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ
হাসান।
আদালত সুত্র জানায়,আবাদপুকুর বাজার এলাকায় মাদকের আড্ডা চলছে,এমন
গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান থানা
পুলিশকে সাথে অভিযান পরিচালনা করেন।

এসময় নেশাগ্রস্থ্য অবস্থায় নওগাঁ সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার জাহিদুল ইসলামের ছেলে জাকির
হোসেন (২৩),রাণীনগর উপজেলার চকারপুকুর গ্রামের আব্দুর রশিদের ছেলে নূরে
আলম (২৭) ও কালীগ্রাম মুন্সিপুর গ্রামের রশিদুলের ছেলে রমজান আলী (২৬) কে
হাতে নাতে ধরে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভ্রাম্যমান আদালতে প্রত্যেকে
একমাস করে বিনাশ্রম কারাদন্ড এবং আরো একশতটাকা করে জরিমানা করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান
জানান,দন্ডপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category