• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ শনিবার, ৬ জুন, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি,

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান আদালতে
ফিরোজ হোসেন (৩০) নামে এক মাদকসেবি যুবককে ৫মাসের কারাদন্ড
দেয়া হয়েছে। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী
কমিশনার (ভুমি) নাবিলা ইয়াসমিন এই কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত
ফিরোজ হোসেন নওগাঁ সদর উপজেলার শৈলগাছী গ্রামের মনতাজ
প্রামানিকের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন জানান, ওই দিন দুপুরে উপজেলার
পশ্চিম বালুভরা এলাকায় মাদক কারবারীরা আড্ডা বসিয়েছে, এমন গোপন
সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফিরোজ
হোসনেকে মাদক সেবনরত অবস্থায় হাতনাতে ধরে ভ্রাম্যমান আদালত বসিয়ে
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৫মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, দন্ডিত ফিরোজ
হোসেনকে সাথে সাথে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category