রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের
আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায়
দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির
মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ
মিনারে উপজেলা প্রশাসন, রাণীনগর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা
সংসদ, বিএনপি ও শিক্ষা প্রতিষ্ঠান নানা সামাজিক,
সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। এর পর সকাল ১০ টায়
রাণীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম জাতীয়
পতাকা উত্তোলন করে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন
করেন। কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শণ, ডিসপ্লে এবং
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। উপজেলা
সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার
অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, রাণীনগর উপজেলা বিএনপি
সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক
নয়ন খান লুলু, যুবদলের আহবায়ক মোজাক্কির হোসেন,
স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল, জামায়াতের
সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, রাণীনগর প্রেসক্লাবের
সভাপতি হারুনূর রশিদ প্রমূখ।