• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

রাণীনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২০১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক এবং নারী ও শিশু নির্যাতন মামলার আসামীসহ তিনজনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,গত ১৪মে বিজ্ঞ আদালত রাণীনগর উপজেলার খট্রেশ্বর গ্রামের ফুলচাঁনের ছেলে বুলেট হোসেনকে মাদক মামলায় দেড় বছরের সাজা প্রদান করেন। সেই সাথে আরো তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারদন্ড প্রদান করেন। এর পর থেকে বুলেট পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে খট্রেশ্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

‎এছাড়া নারী ও শিশু নির্যাতন মামলার আসামী উপজেলার সরিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে এমরান হোসেন (৩২) কে একই রাতে গ্রেফতার করা হয়। ওই রাতেই উপজেলার চকবলরাম গ্রামের বেলাল হোসেনের ছেলে ভুট্রু (৪০) কে গ্রেফতার করা হয়েছে। ভুট্রুর বিরুদ্ধে মাদক মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category