• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর মৃত্যু

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগঁা) : নওগঁার রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি (৪০) মারা গেছেন। শনিবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি। রিজিনা উপজেলার ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীন শাহার মেয়ে। এর আগে গত ২৭ আগষ্ট সন্ধায় মারপিটে আহত হন রিজিনা। খবর পেয়ে থানাপুলিশ শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগঁা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় রিজিনার বোন শিউলি বিবি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার বাদী শিউলি বিবি জানান,বাড়ীর অদুরে রিজিনার নিজস্ব জায়গার সাথে সরকারের খাস জলাশয় রয়েছে। এবারই রিজিনা তার জায়গাতে মাটি ভরাট করেছে। গ্রামের দেলোয়ার হোসেন দেলুর স্ত্রী রওশনারা বিবি গত ২৭আগষ্ট সন্ধায় জলাশয় থেকে কচুরিপানা (বাতরাজ) কাটতে যায়। এসময় নতুন মাটি ভরাট করা সংলগ্ন স্থান থেকে কচুরিপানা কাটলে বৃষ্টিতে মাটি ধ্বসে যেতে পারে এমন আশংকায় একটু দুরে থেকে কাটতে বলে। এটা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে রওশনারা তার স্বামী দেলোয়ার হোসেন দেলুসহ পরিবারের লোকজন এসে রিজিনাকে বেদম মারপিট করে। এতে রিজিনা গুরুত্বর আহত হয়। তাকে প্রথমে নওগঁা সদর হাসপাতালে ভর্তি করালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকি’সার জন্য পরের দিন বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানে বেশ কয়েকদিন চিকি’সাধীন থাকার পর বাড়ীতে আসে। এরপর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকি’সাধীন ছিলেন রিজিনা। এর পর অর্থ অভাবে চিকিসা করাতে না পারায় বৃহস্পতিবার বাড়ীতে নিয়ে আসে এবং শনিবার সকাল ৮টা নাগাদ মারা যায় রিজিনা। এঘটনার খবর পেয়ে থানাপুলিশ শনিবার দুপুরে রিজিনার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগঁা সদর হাসপাতালে পাঠায়। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদ জানান,এঘটনায় রিজিনার চাচাতো বোন শিউলি বাদী হয়ে এজাহারনামীয় সাতজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category