• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাণীনগরে মারপিট করে মোটরসাইকেল ছিন্তাই

দিনকাল বিডি ২৪ / ৭৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ মে, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে মারপিট করে
মোটরসাইকলে ,নগদ টাকা ও মোবাইল ছিন্তাইয়ের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়ার মোড় নামক
এলাকায় এঘটনা ঘটে। ছিন্তাইয়ের কবলে পড়া সাদ্দাম হোসেন উপজেলার
কালীগ্রাম সরদারপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।
সাদ্দাম হোসেন জানান,বৃহস্পতিবার রাত অনুমান সাড়ে ৯টা নাগাদ তার
নানার বাড়ী উপজেলার ঝালঘড়িয়া গ্রাম থেকে নিজ বাড়ীতে ফিরছিলেন।এসময়
মিনহাজ নামে এক প্রতিবেশি তার মোটরসাইকেলে ছিলেন। বাড়ী ফেরার পথে
আবাদপুকুর-রাণীনগর সড়কের রঞ্জনিয়া মোড়ের পূর্ব দিকে পৌছলে ১০/১২ জন
মুখোষ পরিহিত ছিন্তাইকারীরা রশি দিয়ে তাদের পথ রোধ করে। এসময় সাদ্দাম
হোসেন ও মিনহাজকে মারপিট করে সড়কের পাশে নিয়ে গিয়ে হাত-পা ও মুখ
বেধে রেখে একটি ১৬০সিসি এ্যাপাচি আর.টি.আর মোটরসাইকেল.দুটি
এ্যান্ড্রয়েট মোবাইল ফোন এবং তাদের কাছে থাকা নগদ প্রায় সাত হাজার
টাকা ছিন্তাই করে পালিয়ে যায়। পরে ধীরে ধীরে হাত-পায়ের এবং মূখের বাধন
খুলে ফেলেন তারা। এসময় রাস্তায় টহল পুলিশকে দেখতে পেয়ে বিষয়টি
জানিয়েছেন বলে জানান সাদ্দাম হোসেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান
বলেন,এঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। তার পরেও
বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category