• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ২০৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি;
নওগাঁর রাণীনগরে প্রাথমিক ও জুনিয়র পর্যায়ে মেধা
যাচাই পরীক্ষার প্রতিযোগীতা, ফলাফল প্রকাশ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে। প্রথম স্থান অর্জনকারী দুইজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে বাইসাইকেল
উপহার দেওয়া হয়। শুক্রবার সকাল ১১টায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতার সভাপতিত্বে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের
আয়োজনে অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের পঞ্চম শ্রেণি ও জুনিয়র পর্যায়ের অষ্টম শ্রেণির
শিক্ষার্থীদের অংশ গ্রহণে প্রতিযোগিতায় লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ফলাফল ঘোষনার
পর পুরস্কার বিতরণ করা হয়।এই প্রতিযোগিতায় উপজেলার ২১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ
করে। এতে প্রাথমিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করে লোহাচুড়া গ্রামের নওগাঁ সরকারি
কেডি স্কুলের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল সাজিদ ও জুনিয়র পর্যায়ে প্রথম স্থান
অধিকার করে রনসিঙ্গার গ্রামের রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী
তাইফ রহমান। প্রথম স্থান অর্জন করা দুই শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে দু’টি
বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামী
মনোনীত এমপি পদপ্রার্থী মো. খবিরুল ইসলাম। প্রতিযোগিতায় বাইসাইকেল পাওয়া
শিক্ষার্থী ছাড়া প্রথম নয়জন শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে ঘড়ি, ব্যাগ, টেবিল
ল্যাম্প, ক্রেস্ট প্রদান করা হয়। রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদের সঞ্চালনায়
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস,
উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনজির হোসেন, সেক্রেটারি শামিনুর ইসলাম
শামীম, রোকনুজ্জামান (রোকনোস) প্রমূখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category