• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে, ভূমিমন্ত্রী মিনু রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পার্বতীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘায় ভিডিপি/টিডিপি মৌলিক প্রশিক্ষণের ৫ম দিন সম্পন্ন, ইউএনও’র দিক নির্দেশনামূলক সেশন রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ

রাণীনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল দুই বন্ধুর

গোলাম মোরশেদ / ২২৭ Time View
প্রকাশঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

গোলাম মোরশেদ রাণীনগর (নওগঁা) প্রতিনিধি : নওগঁার রাণীনগরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে এমদাদুল হক (২০) ও জিহাদ হোসেন (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার দুপুরে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজের অদুরে অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুই বন্ধু নিহত হন। নিহত এমদাদুল উপজেলার লোহাচুড়িয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং জিহাদ একই উপজেলার উত্তর বড়গাছা গ্রামের জমির উদ্দীনের ছেলে।

নিহত এমদাদুলের চাচাতো ভাই আল আমিন জানান,এমদাদুল ঢাকায় একটি গার্মেন্টেসে চাকুরি করতেন এমদাদুল। সেখান থেকে গত দুইদিন আগে বাড়ীতে আসেন। শনিবার সকালে বন্ধু জিহাদের সাথে মোটরসাইকেল নিয়ে ঘুরতে রাণীনগরে যান। সেখান থেকে দুপুর পৌনে ১২টা নাগাদ বাড়ী ফেরার সময় রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া ব্রীজের পশ্চিমে অদুরে পৌছলে একটি অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই জিহাদ মারা যায়। স্থানীয়রা দেখতে পেয়ে এমদাদুলকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগঁা সদর হাসপাতালে স্থানান্তর করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে তিনটা নাগাদ মারা যায়। তবে ওই দুর্ঘটনায় নাইম হোসেন (২৩) নামে অটো ভ্যানযাত্রী আহত হয়েছেন। আহত নাইম রাণীনগর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,অটো চার্জার ভ্যানের সাথে মোটরসাইকেলের সংর্ঘষে দুইজন নিহত হয়েছেন। তবে এঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category