রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মত
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে মহান বিজয় দিবস পালিত
হয়েছে।
রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনি মধ্যে দিয়ে
দিবসের নানা কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা
পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পূণ করা হয়। সকাল ৯টায়
রাণীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে
জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা
হয়। দুপুর ১২টায় বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণের সমাবেশ ও
শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান। অন্যদের মধ্যে
উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, অফিসার
ইনচার্জ আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ
সম্পাদক মোসারফ হোসেন, জামায়াতে ইসলামীর আমীর ডাঃ আনজির
হোসেন, সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, রাণীনগর প্রেসক্লাবের
সভাপতি হারুনূর রশিদ, সম্পাদক সাহাজুল ইসলাম প্রমুখ। এছাড়া উপজেলা
বিএনপির দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ছিলো শহীদ
মিনারে পুস্পস্তবক অর্পণ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বিজয় র্যালী বের
করে উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। অপর দিকে জামায়াতে ইসলাম
রাণীনগর শাখার উদ্যোগে এক বিজয় র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান
সড়ক পদক্ষিন করে। রাণীনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে মহান বিজয় দিবস
উপলক্ষ্যে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।