• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে রোপা আমন ধনের বাম্পার ফলনের আসা

দিনকাল বিডি / ১২১ Time View
প্রকাশঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর উপজেলার প্রন্তিক কৃষকের স্বপ্নে ভরা রোপা-আমন ধানের শীষ বাতাসে দুলছে। চলতি মৌসুমে এ পর্যন্ত প্রায় সাড়ে ১৮হাজার ৯১০ হেক্টর জমিতে রোপা-আমন ধান লাগানো হলেও শুরুতেই প্রায় ৫শ’ হেক্টর জমির ধান ঢলের পানিতে তলিয়ে যায়। কিন্তু দ্রুত ডলের পানি নেমে যাওয়ার কারণে প্রায় ৩শ’ হেক্টর জমির ধান ক্ষতির কবল থেকে রেহায় পেলেও কৃষি বিভাগের সর্বশেষ প্রতিবেদনে প্রায় ২শ’ হেক্টর জমির ধান বিনষ্ট হয়। সব মিলে বর্তমানে ১৮ হাজার ৭১০ হেক্টর জমিতে রোপা-আমন ধান টিকে আছে। মাঠে মাঠে যতদূর চোখ যায় সবুজ আর সবুজ।কিছু সংখ্যক আগাম ধান পাকধরলেও সবগুলো ধানখেত রোগমুক্ত রাখতে কৃষকরা কীটনাশক ছিটানো নিয়ে ব্যস্ত সময় পার করছে। কৃষি বিভাগ বলছে শেষ মহুর্তে আবহাওয়া ভালো থাকলে এবারে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, উপজেলার ৮টি ইউনিয়নে চলতি রোপা আমন মৌসুমে ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা-আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১৮ হাজার ৭১০ হেক্টর। ধান লাগানোর শুরুতেই খরার কারণে আবাদযোগ্য জমিতে প্রযোজনীয় সেচ দেওয়ার জন্য মাঠে মাঠে গভীর-অগভীর নলকূপগুলো চালু করা হয়। চলতি রোপা আমন ধানের মৌসুমের জন্য ১হাজার ৭শ’কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ সারও বীজ প্রণোদনা প্রদান করা হয়।
হরিশপুর গ্রামের কৃষক আব্দুল হামিদ, জাফের আলী ও মোবারক হোসেনের সাথে কথা বললে তারা জানান, কৃষি অধিদপ্তরের পরামর্শে বীজ তলা তৈরি করে কিছুটা আগে ভাগেই ধান লাগিয়েছি। আমাদের ধানগুলো অনেক ভালো হয়েছে। শেষ মহুর্তে প্রাকৃতিক দূর্যোগ না হলে আশাকরি ভালো ফলন পাবো।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে জমির শ্রেণী ভেদে প্রায় ১৮ হাজার ৭১০ হেক্টর জমিতে ধান লাগানো হয়েছে। নিচু এলাকার পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকরা নতুন করে আতব জাতের ধান রোপন করেছে। ভালো ফলনের জন্য কৃষকদের প্রতিনিয়ত পরামর্শ দেয়া হচ্ছে। এখনো পর্যন্ত কোন রোগবালাই নেই। সবকিছু ঠিক থাকলে আশাকরি ভালো ফলন পাবে কৃষকরা বলছেন এই কর্মকর্তা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category