• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু, জিরা কান্ডে বিএনপির নেতাসহ ভাই-ভাগ্নের বিরুদ্ধে আত্নসাতের মামলা রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের আনন্দ উৎসবে শেষ হলো সিংড়ার বিয়াশ জামাই মেলা বাঘায় জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে হরিরামপুরে মানবন্ধন দূর্গাপুরে গাড়ির গ্লাস ভেঙে চুরি হওয়া ১২ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ রাজশাহীতে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নগরীতে নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: রাজশাহীর ডিসি ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।

রাণীনগরে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ৫৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে স্থানীয় খাদ্যগুদাম প্রাঙ্গণে এই সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃরাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন
​রাণীনগর থানার ওসি মোঃ জাকারিয়া মন্ডল
​উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শোঃওবায়দুল ইসলাম ​খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃতারানা আফরিন
​এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু এবং সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানানো হয়েছে, চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এবং মূল্য নির্ধারণ করা হয়েছে
সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত মূল্য প্রতি কেজি মোট ধান ১৯৬৯ মেট্রিক টন ৩৬ টাকা সরকারি কৃষকদের কাজ থেকে সিদ্ধ চাল ২০৭৯মেট্রিক টন ৪৯টাকা দরে কেনা হবে।
একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান সরকারি গুদামে সরবরাহ করতে পারবেন।
​সরকারি এই ধান-চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সংগ্রহ চলবে। প্রান্তিক কৃষকরা যাতে হয়রানিমুক্তভাবে গুদামে ধান দিতে পারেন, সে বিষয়ে বিশেষ তদারকির কথা জানিয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category