• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে সাংবাদিকদের সাথে ওসি‘র মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী মাসুদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সকালে ওসির কার্যালয়ে উপজেলার তিনটি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় করেন তিনি। উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সঠিক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সার্বিক সহযোগিতার আহŸান জানান মেহেদী মাসুদ। তিনি বলেন,সাংবাদিকরা হলেন তথ্যের ভান্ডার। আমাদের কাছে কোন সংবাদ আসার আগেই আপনাদের নিকট পৌছে যায়। তাই যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগে জানতে পারার সাথে সাথে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে এবং সার্বিক সহযোগিতা করতে অনুরোধ করেন। তিনি বলেন,পুলিশ ও সাংবাদিকরা একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা,গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার কোন বিকল্প নেই।
মতবিনিময় সভায় রাণীনগর প্রেসক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন,সম্পাদক শাহরুখ হোসেন আহাদ,সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম,অধ্যক্ষ হারুনুর রশিদ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক,সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম, সম্পাদক আব্দুর রউফ রিপনসহ উপজেলার তিনটি প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত শনিবার রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ কে প্রত্যাহার করে নওগাঁ ওআর হেডকোয়ার্টারে বদলি করা হয়।এর পর রোববার থেকে থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদকে ওসি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category