• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে সাবেক এমপির ইটভাটাসহ দুটি ভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

দিনকাল বিডি / ১০৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগঁার রাণীনগরে অবৈধইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর)আসনের সাবেক এমপি ও রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আল হাজ্ব মো: আনোয়ার হোসেন হেলাল এর অবৈধ ইটভাটাসহ দুইটি ইটভাটা এস্কেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। সেই সাথে দুই ইটভাটা মালিককে মোট ৩০হাজার টাকা জরিমনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নওগঁা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাণীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় চকমনু ও চকাদিন এলাকায় লাইসেন্স ব্যাতিত ইটভাটা পরিচালনা, ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে সাবেক এমপি আল হাজ্ব আনোয়ার হোসেন হেলাল এর মেসার্স রাহিদ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানাসহ এস্কেভেটর মেশিন দিয়ে ইটভাটার চুলি ভেঙে ধ্বংস করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া উপজেলার চকাদিন এলাকায় আবু বক্কর সিদ্দিকের মেসার্স রিফাত ব্রিকস নামে ইটভাটা গুড়িয়ে দেওয়া হয় এবং আরো ১০হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক নাজমুল হোসাইন, সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category