• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগর-আত্রাইয়ে ককটেল হামলায় আহত-৫,একজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ৪১৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর এবং আত্রাই উপজেলায় পৃথকভাবে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত: ৫জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ককটেল হামলার এঘটনায় পৃথক থানায় মোট ১০৫জনকে আসামী করে রাতেই মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় জরিত সন্দেহে বিএনপি নেতা মুকুল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন,বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা নাগাদ আওয়ামীলীগের একনিষ্ঠ কর্মি ও সর্মথকরা তিনটি মোটরসাইকেল নিয়ে বড়গাছা এলাকা থেকে রাণীনগর ফিরছিলেন।

এসময় পথি মধ্যে বিষ্ণপুর ব্রীজ এলাকায় পৌছলে তাদের উপর ককটেল হামলা করা হয়। হামলায় রাজাপুর গ্রামের জয়নাল সরদার(৫৫),পশ্চিম বালুভরা গ্রামের জুয়েল হোসেন (৩৬) ও ময়নুল হোসেন (৪২) আহত হয়। আহতদের রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দাবি করে বলেন,সারাদেশে চলমান বিএনপি-জামায়াতের হরতাল অবরোধের অংশ হিসেবে এলাকাকে অস্থিতিশিল করতে তারা এহামলা করে থাকতে পারে বলে ধারনা করছেন তিনি।

এঘটনায় একটি মেসাটরসাইকেলও ভাংচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অপর দিকে আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক বলেন, বৃহস্পতিবার সন্ধার পর অবরোধ বিরোধী শান্তি মিছিল নিয়ে দলীয় অফিসে ফিরছিলাম। এসময় রেল গেট এলাকায় পৌছলে পিছন থেকে মিছিলে ককটেল হামলা চালায়।

ওই হামলায় শাহিনুল ইসলাম (৪০) সহ দুইজন আহত হয়। আহতদের আত্রাই হাসপাতালে চিকি’সা দেয় হয়েছে। এঘটনায় তিনি বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেছেন।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,ককটেল হামলার ঘটনায় জয়নাল সরদার বাদী হয়ে এজাহার নামীয় ৮জন এবং অজ্ঞাত নামা আরো ৩০-৩৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার প্রেক্ষিতে রাতেই উপজেলার খট্রেশ্বর গ্রামের আবুল মন্ডলের ছেলে মুকুল হোসেন (৩৮) কে জরিত সন্দেহে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার বলেন,ককটেল হামলার ঘটনায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক বাদী হয়ে ১২জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ৪০-৫০জনকে আসামী করে রাতেই মামলা দায়ের করেছেন। তবে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই দুই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category