• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

রাণীনগর প্রেসক্লাবের উদ্যোগে ৩ পার্বত্য জেলায় শিক্ষা সফর ৫ এপ্রিল

দিনকাল বিডি ২৪ / ১৭৪ Time View
প্রকাশঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের উদ্যোগে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের হিমছড়িতে শিক্ষা সফর ও আনন্দ ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৫ এপ্রিল ২০২৬ তারিখ এই সফরের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​সম্প্রতি রাণীনগর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সময়সূচি ও ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে ভ্রমণের স্থান ও সফরসূচি অনুমোদন করেন।
​সাংবাদিকদের পেশাগত কাজের ক্লান্তি দূর করতে এবং দেশের পর্যটন শিল্পকে আরও নিবিড়ভাবে জানার লক্ষ্যে এই বিশেষ সফরের আয়োজন করা হয়েছে। ভ্রমণের নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে পাহাড় ও মেঘের মিতালীপূর্ণ খাগড়াছড়ির সাজেক ভ্যালি ও আলুটিলা গুহা, প্রাকৃতিক সৌন্দর্যের আধার বান্দরবানের নীলগিরি ও নীলাচল এবং পাহাড় ও সমুদ্রের অপূর্ব মিলনস্থল কক্সবাজারের হিমছড়ি ও ইকো-পার্ক।
​সভায় সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের ভ্রমণ সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও কাজের উদ্দীপনা জোগাবে। আশা করি, এই সফরের মাধ্যমে সদস্যরা প্রকৃতির কাছাকাছি গিয়ে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হবেন।
​সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন বলেন, এ ধরনের সফর সংগঠনের ঐক্য ও সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক সাহারুক হোসেন আহাত এবং সাবেক সভাপতি এস এম সাইফুল ইসলাম সফরের সাফল্য কামনা করে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
​সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম জানান, এবারের সফরে প্রেসক্লাবের মোট ২২ জন সদস্যের মধ্যে ১৪ জন গেস্ট দুইজনসহ মোট ১৬ জন অংশগ্রহণ করছেন। যারা বিশেষ ব্যক্তিগত কারণে এবার অংশ নিতে পারছেন না, তাদের জন্য সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে তাদেরকে আগামী বছরের শিক্ষা সফরের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার বিশেষ আহ্বান জানানো হয়।
​এদিকে, যারা বিশেষ কারণে এই সফরে অংশগ্রহণ করতে পারছেন না, তারা সভায় নিজেদের অপারগতার জন্য দুঃখ প্রকাশ করেন। সফরবঞ্চিত সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন,পেশাগত ও ব্যক্তিগত নানা ব্যস্ততার কারণে আমরা এবার প্রিয় সহকর্মীদের সাথে আনন্দ ভ্রমণে অংশ নিতে পারছি না। তবে যারা এই শিক্ষা সফরে যাচ্ছেন, তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা ও দোয়া রইল। আশা করি, আপনাদের এই সফর অত্যন্ত আনন্দদায়ক ও নিরাপদ হবে।
​আগামী ৫ এপ্রিল রাণীনগর থেকে যাত্রা শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে ১২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ফেরার পরিকল্পনা রয়েছে। সফর শেষে সাংবাদিকরা তাদের অভিজ্ঞতার আলোকে বিশেষ ফিচার বা সংবাদ প্রকাশ করবেন বলেও সভায় জানানো হয়। সভায় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category