• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

রাণীশংকৈলে ইউনিয়ন পরিষদে আগুন, আটক-২

দিনকাল বিডি ২৪ / ১১১ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মোঃ তারকে রহমান,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষে আগুনে পুড়ে গেছে অনেক গুরত্বপূর্ণ নথি পত্র। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে। এ ঘটনাটি পরিকল্পিত দাবী করে ইউপি সদস্যরা বলছেন সচিব পলাশ কুমার রায় পরিকল্পিতভাবে ঘটিয়েছে।
বুধবার স্বরেজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদে সচিবের কক্ষে আগুনে পুড়ে যাওয়া নথিপত্র পড়ে রয়েছে। অনেক মানুষ সেখানে জটলা বেধে বিভিন্ন সমালোচনা করছে। থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করছে। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইউনিয়ন পরিষদে নৈশ্য পাহারায় দায়িত্বে থাকা গ্রাম পুলিশ ফজলু ও কম্পিউটার অপারেটর লিটনকে আটক করেছে পুলিশ।

পরিষদের এতগুলো কক্ষের মধ্যে শুধু সচিবের কক্ষে আগুনের বিষয়টি পরিকল্পিত বলছে ইউপি সদস্যরা। প্যানেল চেয়ারম্যান হেদায়তুল্লাহ,ইউপি সদস্য তফিজুল ইসলাম,আলাউদ্দীন,আক্কেল আলী, পেয়ারা খাতুন বুধবার এ প্রতিনিধিকে অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে আমাদের লিখিত অভিযোগ জেলা প্রশাসক বরাবরে ছিল । সে অভিযোগের তদন্ত আজ বুধবার দুপুর ২.৩০ মিনিটে হওয়ার কথা ছিল। ঠিক ওই দিনই আগুনে নথিপত্র পুড়ে যাওয়ার বিষয়টি সন্দেহজনক ভাবছে ইউপি সদস্যসহ স্থানীয়রা। ইউপি সদস্যরা আরো বলেন,গত রাত ১০টার দিকে সচিব পরিষদে এসে তাররুমে ছিল। সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নথি ও কম্পিউটার সরিয়ে ফেলা হয়েছে। শুধুমাত্র প্রকল্পের ফাইলগুলো রাখা হয়েছিল সচিবের কক্ষে। বিষয়টি সন্দেহজনক দাবী করে ইউপি সদস্যরা বলেন,বিষয়টি ভালো করে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেছে পরিষদের সদস্যরাসহ স্থানীয় জনতা।

এদিকে একটি মামলায় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান জেলা কারাগারে থাকায় দায়িত্বে থাকা প্যানেল চেয়ারম্যান হেদায়তুল্লাহ বলেন, ঘটনাটি পরিকল্পিত মনে হচ্ছে। আইনিভাবে যা করা প্রয়োজন তাই পদক্ষেপ নেওয়া হবে। এদিকে ইউপি সচিব পলাশ কুমার রায় বলেন, তিনি গত রাত ১০টার দিকে এসে চলে গেছেন। পরে কিভাবে আগুন লেগেছে তা তিনি জানেন না। তবে তার বিরুদ্ধে তোলা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন,প্যানেল চেয়ারম্যানকে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনা তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category