• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

রাণীশংকৈলে জুলাই মাসেই শুরু হবে রাজবাড়ি সংরক্ষণের কাজ – মহাপরিচালক, প্রত্নতত্ত অধিদপ্তর

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ শনিবার, ৬ মে, ২০২৩

 
মোঃ তারেক রহমান রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শতবছরের পুরোনো, কারুকার্য সমৃদ্ধ, ঐতিহাসিক রাজা টংকনাথের রাজবাড়ি শনিবার (৬ মে) বিকাল সাড়ে ৫টায় পরিদর্শন করেন প্রতœতত্ত¡ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,আগামী জুলাই মাসের মধ্যেই রাজা টংকনাথের রাজবাড়ি সংরক্ষণের কাজ শুরু হবে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, এসিল্যানন্ড ইন্দ্রজিত সাহা, পৌরসভার পক্ষ থেকে মেয়র মোস্তাফিজুর রহমান,উপজেলা আ.লীগের পক্ষ থেকে আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা তাকে  ফুল দিয়ে শুভেচ্ছ্ জানান।

এ সময় প্রতœতত্ত¡ অধিদপ্তর রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক ডক্টর নাহিদ সুলতান, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদ মো. বিপ্লবসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত:উনবিংশ শতাব্দীর শেষভাগে এ রাজবাড়িটি নির্মিত হয়। রাজা টংকনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়ি নির্মাণ কাজ শুরু হয় । বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টংকনাথ রাজবাড়ির অসমাপ্ত কাজ শেষ করেন।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category