• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রাতভর ভারী বর্ষণ ও ভারতীয় পানিতে তলিয়ে গেছে মীরসরাইয়ের বিস্তির্ণ এলাকা: দেখা দিতে পারে খাদ্যের হাহাকার

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিস্তির্ণ এলাকা রাতভর ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে মীরসরাইয়ের সবচেয়ে বড় গ্রাম্য বাজার আবু তোরাব বলতে গেলে কোমর পানিতে থৈ থৈ করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বড় এ বাজারটির সাথে যোগাযোগ ব্যবস্থার সড়ক বড় তাকিয়া- আবু তোরাব সড়ক টি ডুবে গেছে। প্রবল বেগে পানির স্রোতে আশপাশের ডুবে থাকা অনেক বাড়ির ঘর ও গাছপালা ভেঙে পড়ছে।

অন্য দিকে মীরসরাই উপজেলার উত্তর শেষপ্রান্ত দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশদ্বার ধুমঘাট ব্রীজ (ফেনী নদী) উপরিভাগের কাছাকাছি পানি ছুঁই ছুঁই করছে। এতদাঞ্চলের বাড়ি-ঘর পানিতে টইটম্বুর হয়ে পড়ার অবস্থা দেখা যাচ্ছে।
এ ছাড়া- মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার-কাটাগাঁং, ২ নং হিঙ্গুলী ইউনিয়নের উত্তর-মধ্য আজম নগর, ৪ নং ধুম ইউনিয়নের শুক্কুরবারিয়ারহট, ৫ নং ওচমানপুর ইউনিয়নের মরগাং-মুহুরী প্রজেক্ট,

৬ নং ইছাখালী ইউনিয়নের কয়েকটি গ্রাম, ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ইকোনমিক জোন এলাকার আশপাশের গ্রাম এবং ১৬ নং সাহেরখালী ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকার বিভিন্ন বাড়ি-ঘর পানিতে অর্ধ ডুবন্ত অঅবস্থায রয়েছে বলে পাওয়া সংবাদে প্রকাশ।
তবে, সবচেয়ে আশ্চর্যজনক হলেও সত্য যে, স্বয়ং মীরসরাই পৌরসভা বাজারে ও হাঁটু পানি থৈ থৈ করছে! এ ছাড়া বারইয়ারহাট পৌরসভা বাজার সহ আরো কয়েকটি বাজারে ও পানি জমাট হয়ে রয়েছে।

এ ছাড়া- গ্রাম্য এলাকার প্রায় রাস্তা-ঘাট গুলো ডুবে যাওয়ার কারণে যোগাযোগ ও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার কারণে খেটে খাওয়া দরিদ্র-অভাবী পরিবারের মধ্যে পাহাড় সম: দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা সম্পন্নররা বলছেন-সামান্য বৃষ্টিতে এতো পানি হওয়ার সম্ভাবনা কম। তারা মনে করছেন-ভারত থেকে নেমে আসা পানিতে এ অবস্থার সৃষ্টি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category