• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাতে পদ্মার চরে ঢুকে গুলি চালিয়ে যুবককে হত্যার অভিযোগ; স্ত্রী আহত

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া
ইউনিয়নের করারি নওশারা চরে রাতের আঁধারে বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র
থেকে গুলি চালিয়ে সোহেল রানা (৩৭) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
পর পর হামলায় আহত হয়েছেন তার স্ত্রী সোণালীনা খাতুন (৩০)।
ঘটনাস্থল ও পরিচয়ের ভিত্তিতে পুলিশ ধারণা করছে এটি পূর্বের খড় কাটাকে
কেন্দ্র করে ঘটে যাওয়া গোলাগুলির পরবর্তি প্রতিশোধমূলক হামলা।
অনুসন্ধানে জানা যায়, শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ওই
বাড়িতে ঢুকে দূর্বৃত্তরা সোহেল রানাকে লক্ষ্য করে গুলি চালায়। তিনি
ঘটনাস্থলেই মারা গেলে স্ত্রী স্বাধীনা খাতুনকে আহত অবস্থায় দ্রুত উদ্ধার
করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন
রয়েছেন এবং তার হাতে আঘাত এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সোহেল রানা বিলমাড়ীয়া করারি নওশারার
কালু মণ্ডলের ছেলে।
এই হত্যাকাণ্ডের পেছনে একটি বড় ঘটনার প্রেক্ষাপট রয়েছে। ২০২৫ সালের
২৭ অক্টোবর রাজশাহীর বাঘা, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার
দৌলতপুর সীমান্তবর্তী খানপুর-হবিরচর অঞ্চলসহ পদ্মার চরে খড় কাটাকে কেন্দ্র
করে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় খানপুরের
মিনহাজ মণ্ডলের ছেলে আমান মণ্ডল (৩৬) ও শুকুর মণ্ডলের ছেলে নাজমুল হোসেন
(৩৩) নিহত হন। পরদিন ২৮ অক্টোবর হবিরচর থেকে কুষ্টিয়ার লিটন হোসেনের
মরদেহ উদ্ধার হয়। পুলিশ ও স্থানীয়রা সন্দেহ করেন ওই ঘটনার প্রেক্ষিতে কাকন
বাহিনী ভুক্ত কিছু দুষ্কৃতী আবার এ প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
বাঘা থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুপ্রভাত মণ্ডল বলেন, আগের হত্যাকাণ্ডের
ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তরা রাতে বাড়িতে ঢুকে সোহেল রানাকে গুলি করে
নিহত করেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category