• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রানীনগরে মহাসড়কে ডাকাতির চেষ্টা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৮০ Time View
প্রকাশঃ শনিবার, ২০ জুন, ২০২৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় চলন্ত মোটরসাইকেল ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাতে স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে উপজেলা সদরের খট্টেশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃতরা হলেন ​ফয়সাল হোসেন (২১) নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে।​সানা মন্ডল (২২): বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রামের ফিরোজ মন্ডলের ছেলে।​রাব্বী হাসান (১৯): একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গোনা গ্রামের মাহাবুব নামে এক যুবক মোটরসাইকেল নিয়ে নিজ গ্রামের রাস্তা দিয়ে রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় পৌঁছান।

এ সময় ৮ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল তার গতিরোধ করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার (ডাকাতির) চেষ্টা করে।​তখন ভুক্তভোগী মাহাবুবের চিৎকার ও ডাক-চিৎকারে আশেপাশের এলাকার লোকজন ছুটে আসেন।

স্থানীয় জনতা ডাকাত দলকে চারদিক থেকে ধাওয়া করে তাৎক্ষণিকভাবে রাণীনগর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া করে উপজেলা সদরের খট্টেশ্বর এলাকা থেকে ডাকাত দলের ওই তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

তবে এ সময় ডাকাত দলের অন্য ৫ সদস্য অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি দেশীয় চাকু এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

​
​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় শুক্রবার রাতেই গ্রেফতারকৃত ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ জনকে আসামি করে রাণীনগর থানায় একটি ডাকাতির চেষ্টার মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category