• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাবিতে এ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা হয়েছে আজ

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা,
আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, এ ইউনিটের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের
স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় প্রথম শিফটের পরীক্ষা সম্পন্ন
হয়েছে।
কেন্দ্র পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক
ড. সালেহ হাসান নকীব বলেন, ্#৩৯;আজকে ২০২৫-২৬ সেশনের ভর্তি পরিক্ষা
অনুষ্ঠিত হচ্ছে আজকে দুই শিফটে পরিক্ষা হবে। প্রথম শিফটের পরিক্ষা
চলমান এবং আমরা আশা করছি ৮৫-৯০ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল। ২য়
শিফটের পরিক্ষা বিকেল ৩ টা থেকে শুরু হবে ১ ঘন্টা চলবে। প্রতিবারের
মতো এবারও রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলে এবারের
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন ধরনের অপ্রীতিকর
ঘটনা ঘটেনি, সবকিছু খুব সুষ্ঠুভাবে চলছে। বিভিন্ন সংগঠন
প্রক্টরিয়াল বডি, পুলিশ-প্রশাসন আমাদেরকে সার্বিক সহযোগিতা
করছে।
গতকাল অনুষ্ঠিত সি ইউনিটের ভর্তি পরীক্ষার অপ্রীতিকর ঘটনা নিয়ে
তিনি বলেন, গতকাল আধুনিক চেষ্টা ব্যবহার করে কিছু অপচেষ্টা ছিল
আমরা এ ব্যাপারে গতকাল সতর্ক ছিলাম এবং আজকে আরও বেশি সতর্কতা
অবলম্বন করছি, যাতে মোবাইল বা ইলেকট্রিক ডিভাইস দিয়ে কোন ধরনের
জালিয়াতি করতে না পারে, এগুলো আমাদের বিশেষ নজরে আছে।
পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড.মাহবুবুর রহমান
বলেন, সকাল ১১ টায় প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো
ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষার হলে প্রবেশ
করেছে। এখন পর্যন্ত সুষ্ঠ ভাবে পরীক্ষা চলছে।
এ ইউনিটে এবার আবেদন জমা পড়েছিল ১ লাখ ১১ হাজার ৫১৪টি। সেই
হিসেবে প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৫৮ জন ভর্তিচ্ছু। ্#৩৯;এ’
ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা
অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। গত বছরের
ন্যায় এ বছরও এই ইউনিটে মোট ১৮৯৭টি আসন সংখ্যা রয়েছে।
উল্লেখ্য, গতকাল ১৬ জানুয়ারি ্#৩৯;স্#ি৩৯; (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার
মাধ্যমে নতুন সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ
্#৩৯;এ্#৩৯; ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ জানুয়ারি ্#৩৯;ব্#ি৩৯;
ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category