• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাবি’তে সেশনজটের মধ্যেও এক মাসের ছুটি, শিক্ষক-শিক্ষার্থীদের ক্ষোভ

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ বুধবার, ৭ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গ্রীষ্মকালীন ও ঈদুল আজহা উপলক্ষে আজ (৭ জুন) থেকে আগামী ৬ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। তবে, দীর্ঘ এ ছুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অন্যদিকে ১১ জুন থেকে ১৫ জুন এবং ২৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি চলাকালে আবাসিক হলসমূহ খোলা থাকবে।
বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতর, মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গত ১৪ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত ২৩ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকে। এর আগে গত ৩০ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ১৬ দিনের শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।
এদিকে বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ছুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তাদের মতে, সেশনজট থাকার পরেও ঘন ঘন লম্বা ছুটি দেওয়ার কোনো মানে হয় না। এটি সেমিস্টার সিস্টেমের অনুপযোগী একটি সিদ্ধান্ত।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোজাহিদ বলেন, করোনাকালীন পরিস্থিতির কারণে আমরা এমনিতেই একাডেমিকভাবে অনেকখানি পিছিয়ে পড়েছি। এখন আমরা চেষ্টা করছি ক্লাস-পড়াশোনা করে পরীক্ষা কিছুটা এগিয়ে আনার। কিন্তু এই ছুটির কারণে তা অনেকখানি পিছিয়ে গেলো। ছুটিটা কমিয়ে এনে ঈদের আগে আগে দিলে ক্লাস-পরীক্ষা অনেকখানি এগিয়ে থাকবে। প্রশাসনের এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে সেমিস্টার সিস্টেমের অনুপযোগী উল্লেখ করে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ঘন ঘন লম্বা ছুটি দেওয়ার কোনো মানে হয় না। সেমিস্টার সিস্টেমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্লাস-পরীক্ষা শেষ হয়। নিয়মিত চার সপ্তাহ ক্লাস হবে তারপর মিডট্রাম আবার চার বা ছয় সপ্তাহ ক্লাস হয়ে পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমাদের এখানে কিছুদিন পরপর ক্লাস ছুটি হয়। এটি সেমিস্টার সিস্টেমের অনুপযোগী সিদ্ধান্ত। এভাবে যারা পড়ান তারা বাধাগ্রস্ত হন এবং শিক্ষার্থীদেরও সমস্যা হয়। শুধু প্রধান প্রধান ছুটিগুলোতেই বিশ্ববিদ্যালয় ছুটি দিয়ে বাকি ছুটিগুলো সেমিস্টারের শেষে নিয়ে যাওয়া উচিত।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুলতান উল ইসলাম বলেন, এবারের ছুটিটা গত বছর নির্ধারণ করা হয়েছে। তাই এটা আর কমানো সম্ভব হচ্ছে না। তবে আগামী বছর থেকে আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২১ দিন ছুটি কমানোর সিদ্ধান্ত নিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category