• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রামপালের বাঁশতলী ইউপি’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বয়স্ক ভাতার কার্ড বিতরণ

দিনকাল বিডি / ২৫০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসএসসিতে এ প্লাস পাওয়া ৭০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এছাড়াও সামাজিক ও খাদ্য নিরাপত্তার আওতায় ১৬৯ জন বয়স্ক ও বিধবাদের মাঝে ভাতার কার্ড বিতরণ করা হয়েছে । মঙ্গলবার সকাল ১১ টায় ইসলামাবাদ চন্ডিতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ নং বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান ও বয়স্ক, বিধবা ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম। মো. শেখ আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাইদ, আবুল কালাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, ইসলামাবাদ ফাজিল (ডিগ্রী) মাদরাসার সহকারী অধ্যাপক মো. বজলুর রহমান খান, গিলাতলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, গিলাতলা হাজী আরিফ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ পাল, বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারাদার ফিরোজ আহমেদ, চন্ডিতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, ফাতিমাতুজ্জোহরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. গোলাম ফারুক, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, অভিভাবক সালাউদ্দিন সোহাগ, শিক্ষার্থী শ্রাবন্ত পাল, জান্নাতুন ফেরদৌস মুমু প্রমুখ। আয়োজক সভাপতি ও বাঁশতলী ইউপি চেয়ারম্যান সোহেল বলেন, আমরা পরিষদের সকল সদস্য একত্রিত হয়ে এ ইউনিয়নবাসীকে সাথে নিয়ে শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছি। আমরা জঙ্গিবাদ মুক্ত, মাদক মুক্ত একটি ইউনিয়ন পরিষদ উপহার দিতে কাজ করছি। আমরা আমাদের শিক্ষার্থীদের অভিভাবক ও যারা এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদের সাথে আমরা একটি যোগসূত্র তৈরি করতে এমন মহতি কাজ হাতে নিয়েছি। মেধা বিকাশে আমরা সকলকে সহায়তা প্রদান অব্যাহত রাখবো। বিশেষ করে দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের লেখা পড়া যাতে থেমে না যায় এজন্য আমি দায়িত্ব পালন করে যাবো। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category