• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে অপহরণের পর কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার-২

দিনকাল বিডি ২৪ / ৩১২ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালে ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার জিরোপয়েন্ট ও ফয়লা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওইদিন রাতেই নির্যাতনের শিকার ওই কিশোরীর মামা শেখ শরিফুল ইসলাম বাদী হয়ে তিন যুবকের নামে ধর্ষণ মামলা করেন।

আসামীরা হলো উপজেলার গোবিন্দপুর গ্রামের মাহাবুবুর রহমানের পুত্র রহমত শেখ (২০), একই গ্রামের ফরহাদ হোসেনের পুত্র শেখ রাসেল (২৪) ও কালেখারবেড় গ্রামের মো. আজমল হোসেনের পুত্র মো. রাকিব হোসেন (২৬)।

পু্লিশ জানায়, সন্ধ্যার আগমুহুর্তে খুলনা-মোংলা মহাসড়কের মিরাখালীর জনৈক গৌতম পালের মাছের ঘের এলাকা থেকে রহমত ও শেখ রাসেল ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে ঘেরের বাসায় নিয়ে তিনজন মিলে গণধর্ষণ করে।

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী ৯ম শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয়। শারীরিক সমস্যার কারণে প্রাইভেট পড়তে না গিয়ে মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সন্ধ্যার আগমুহুর্তে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড় এলাকা থেকে রহমত ও শেখ রাসেল শেখ ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে রামপাল উপজেলার বড় দুর্গাপুর পুটিমারি এলাকার পলাশের ঘেরের টংঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা রাকিব হোসেন সজল এবং অপহরণকারী রহমত ও শেখ রাসেল মিলে ধর্ষণ করে। রাত ৭টার দিকে মহেন্দ্রযোগে ভিকটিমকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। আসামিরা সকলে সাবেক ছাত্রলীগের সদস্য বলে জানা গেছে।

রামপাল থানার অফিসার ইন-চার্জ এস, এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের ১ ঘন্টার ভিতরে তিন আসামীর মধ্যে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামীকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category