• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে ইয়াবা ডিলার ব্লাক টিপুসহ আটক -২

দিনকাল বিডি / ২২১ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ ডিলার টিপুসহ ২ জনকে আটক করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। জানাগেছে, মঙ্গলবার রাত পৌনে ৮ টার সময় উপজেলার ভাগা সুন্দরবন মহিলা কলেজের গেটের সামনে পাকা রাস্তায় দাড়িয়ে মো, টিপু সরদার ওরফে ব্লাক টিপু (৪০) ও তার সহযোগী শেখ ফয়সাল (২৫) ইয়াবা বিক্রি করছিল। আটককৃতরা হলো, উপজেলার শ্রীফলতলা গ্রামের শাহিদ সরদারের পুত্র মো. টিপু সরদার ওরফে ব্লাক টিপু ও বাগেরহাট সদরের খেগড়াঘাট গ্রামের মৃত আবু্ল কাসেমের পুত্র শেখ ফয়সাল।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাগা মহিলা কলেজের সামনে থাকে এসআই খন্দকার মবিন সঙ্গীয় ফোর্সসহ তাদের আটক করেন। এ সময় তাদের শরীর তল্লাসি করে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোন মাদক কারবারি এলাকায় থাকতে পারবে না। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category