• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে ইসলাম ধর্ম অবমাননার আসামি পুত্রসহ পিতা ভারতীয় পুলিশের হাতে আটক

দিনকাল বিডি / ২১১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও অবমাননার অভিযোগে করা মামলার আসামি সজীব ও তার পিতা গোলক বিশ্বাসকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ আটক করেছে। এ সংক্রান্ত একটা বার্তা পাঠিয়েছে কোলকাতা পুলিশ। জানা গেছে, গত ইংরেজি ১৭ এপ্রিল উপজেলার হুড়কা ইউনিয়নের জগারহুলা গ্রামের গোলক বিশ্বাসের পুত্র সজীব বিশ্বাস ওরফে দোদো (১৫) ছাড়াখালী গ্রামের দারুল নাজাত হাফিজিয়া মাদরাসা সামনে দাড়িয়ে ইসলাম ধর্ম ও রমজানের ঈদ নিয়ে কটুক্তি করে। এ ঘটনায় গত ২০ এপ্রিল রামপাল থানায় একটি মামলা দায়ের হয়।

মামলাটি করেন একই গ্রামের মনিরুজ্জামান গোলদার। এরপর পুলিশি অভিযানের ভয়ে সজীব ও তার পিতা গোলক বিশ্বাস গত ২৫ এপ্রিল অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করন। ওই সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন। তিনি বলেন, আসামি ভারতে আটক সংক্রান্ত একটি প্রতিবেদন পেয়েছি। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আমরা কাজ করছি। উল্লেখ, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে করা মামলার আসামি সজীব হলেও তার পিতা গোলক বিশ্বাস মামলার আসামি ছিলেন না। তবে সে কেন ভারতে পালিয়ে যাচ্ছিল সেটা স্পষ্ট নয়। এলাকাবাসী বলছেন একটি বিরূপ ইস্যু সৃষ্টির জন্য সে ভারত গিয়ে ইচ্ছাকৃত পুলিশের কাছে ধরা দিয়েছেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category