• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ, আহত ২, থানায় এজাহার মোঃ আশরাফুল আলম রাজশাহীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৬ রাজশাহী নগরীতে জুয়া খেলা অবস্থায় ১০ জুয়াড়ি গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করলেন এমপি রেজাউল ইসলাম রেজু ইসলামপুরে ইয়াবাসহ যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড রাণীনগরে জিপিএ-৫ প্রাপ্ত ৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা নওগাঁর মান্দায় সিএনজির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু মান্দায় ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বসতবাড়িতে অগ্নিকান্ড সাপাহারে কৃষিজমিতে অবৈধ ইটভাটা: লাখ টাকা জরিমানাসহ মুচলেকা আদায়

রামপালে ইসলাম ধর্ম ও রোজা নিয়ে হিন্দু যুবকের কটুক্তি মামলা দায়ের গ্রেফতার

দিনকাল বিডি / ১৭৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালে ইসলাম ধর্ম ও মাহে রমজানের রোজা পালন ও ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তমাল পাল (১৯) নামের হিন্দু এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় মো. আক্তার শেখ নামের এক ব্যক্তি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে রামপাল থানায় একটি মামলা দায়ের করেছেন। রামপাল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে প্রযুক্তির ব্যবহার ও অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই তমাল পাল কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই যুবক কে শুক্রবার সকালে বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে। এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের আজিবর শেখের পুত্র আক্তার শেখ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় উপজেলার খুলনা-মোংলা মহাসড়ক সংলগ্ন ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কামাল ফিলিং স্টেশনের সামনের বাসিন্দা রবিন পালের পুত্র তমাল পাল ইসলাম ধর্ম ও মাহে রমজানের রোজার তৎপর্য নিয়ে ধর্ম বিরোধী বিরূপ মন্তব্য করতে থাকেন। তাকে নিষেধ করলে সে ক্ষিপ্ত হয়ে বলেন, আমি যা বলেছি ঠিক বলেছি। এ কথা কাউকে জানালে ভয়ভীতি ও মেরে ফেলার হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন। মামলা দায়ের ও আসামী তমাল পাল কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টি নিয়ে এলাকায় বিরূপ পরিবেশ সৃষ্টি হওয়ার পূর্বেই প্রযুক্তির ব্যবহার ও অভিযান চালিয়ে দ্রুত তাকে খুলনা গ্রেফতার করি। তিনি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category