• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রামপালে কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ শ্রমিক; পরিবারে মানবিক বিপর্যয়

দিনকাল বিডি ২৪ / ১৬৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালের শ্রীফলতলা গ্রামের আরাফাত শেখ (২৩) নামের এক শ্রমিক কাজের সন্ধানে বাইরে গিয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত তিন মাস পূর্বে ঘরে অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে কাজের সন্ধানে বের হয় ওই শ্রমিক। দীর্ঘ দিন খোঁজা খুজির পরে না পেয়ে অবশেষে রামপাল থানায় নিখোঁজ আরাফাতের মাতা নূর নাহার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ইংরেজি ৯ জুলাই সকাল ৮ টায় উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়ি থেকে কাজের সন্ধানে আরাফাত বের হয়। তাহার ব্যবহৃত মুঠোফোন যথাক্রমে ০১৫৭৫-৩৬০৮০৭ ও ০১৮৩২-১৫৭৯৬৯ নম্বরে কয়েকদিন যোগাযোগ করে। এরপরে তার ব্যবহৃত মুঠোফোন নম্বর দুইটা বন্ধ পাওয়া যায়।

কোথাও খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে তার পরিবারের সদস্যরা, অন্তঃসত্ত্বা স্ত্রী ও সন্তানেরা মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে না পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন বৃদ্ধা মাতা নূর নাহার। তারা রামপাল থানার মানবিক ওসির সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category