• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে কৃষকদের মাঝে উপমন্ত্রী হাবিবুন নাহারের বীজ-সার বিতরণ

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালে ২০২২-২০২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন প্রকারের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রোববার সকাল ৯ টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নিহার এমপি এসব উপকরণ বিতরণ করেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, কৃষি কর্মকর্তা মো. অলিউল ইসলাম, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম প্রমুখ। এ সময় ১ হাজার ১০০ জন কৃষককে ৫ কেজি আমন জাতের উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৭০ জন কৃষককে আমন হাইব্রীড ২ কেজি করে ও ৫৫০ জন কৃষককে ৫ টি করে নারকেলের চারা দেওয়া হয়েছে। রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা অলিউল ইসলাম বলেন, আসন্ন বর্ষা মৌসুমে যাতে কৃষকগণ যথা সময়ে আমন ধান রোপণ করতে পারেন, সে জন্য দ্রুত ব্যবস্হা নেওয়া হয়েছে। উপকূলীয় এ উপজেলায় বনায়নের জন্যে সরকার সব ধরণের ব্যাবস্হা গ্রহন করেছে। আমরা কৃষকদের প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে দক্ষ করে গড়ে তুলছি। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপসহকারী কর্মকর্তাসহ কৃষকরা উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category