• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে তক্ষকসহ ৪ প্রতারক আটক ভ্রাম্যমান আদালতের ৬ মাসের দণ্ড

দিনকাল বিডি / ২০১ Time View
প্রকাশঃ বুধবার, ৩১ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে কথিত শতকোটি টাকা মূল্যের একটি তক্ষকসহ ৪ প্রতারককে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আটককৃতরা হলো, খু্লনার রূপসা উপজেলার মৃত সিরাজুল ইসলামের পুত্র আবু হানিফ (৪৫), একই এলাকার হোসেন শেখের পুত্র মো. সাগর (২৫), একই জেলার দাকোপ উপজেলার আচাভূয়া গ্রামের বিভাষ মন্ডলের পুত্র দেবাশীষ মন্ডল (৪৩) ও গোপালগঞ্জ জেলার মকসেদপুর উপজেলার লোহাচরা গ্রামের সিরাজু্ল ইসলামের পুত্র মহিদুল ইসলাম (৩৫)।

রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুঝবুনিয়া মন্দিরের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় এসআই খন্দকার মবিন ও এসআই দেলোয়ারসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন। ওই সময় একটি তক্ষকসহ চার প্রতারককে আটক করা হয়।

পরে বুধবার সকাল ১০ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড প্রদান করেন। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category